
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করেছেন তিন নেতাকর্মী। তারা হলেন— মোঃ আশিকুর রহমান মানিক, এসএম নাসিরউল্ল্যাহ নয়ন এবং মোঃ কামরুল ইসলাম তুহিন।
জানা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক মোঃ আশিকুর রহমান মানিক এবং যুবদল ভালুকা উপজেলা শাখার সাবেক ছাত্রনেতা এসএম নাসিরউল্ল্যাহ নয়ন ও মোঃ কামরুল ইসলাম তুহিন দিন-রাত পরিশ্রম করে নিজ অর্থায়নে ধানের শীষের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু-কে বিজয়ী করতে কাজ করেন।
বিশেষ করে উপজেলার ভরাডোবা, মেদুয়ারী ও উথুরা ইউনিয়নে তারা গণসংযোগ, উঠান বৈঠক ও ভোটারদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নয়, বরং দলীয় আদর্শ ও ধানের শীষের বিজয় নিশ্চিত করাই ছিল তাদের মূল লক্ষ্য।
দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, এ ধরনের নিবেদিতপ্রাণ কর্মীদের যথাযথ মূল্যায়ন করলে সংগঠন আরও শক্তিশালী হবে। তাই সংশ্লিষ্ট তিন নেতার দলীয় অবদানের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানিয়েছেন তারা।
