ভালুকার সিডস্টোর বাজারে বিসমিল্লাহ সুইটসের উদ্বোধন

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি: 

ময়মনসিংহের ভালুকায় ‘বিসমিল্লাহ সুইটস’ মিষ্টান্ন ভান্ডারের শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার  (৩জুলাই) বিকেল সারে পাঁচটার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে( কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে)  মিষ্টান্ন ভান্ডারের  উদ্বোধন করা হয়।

এই মিষ্টির দোকানে রসগোল্লা, জিলাপি, চমচম, জলসীরা, রসমালাই, খাটি দুধের দই, সন্দেশ, মাওয়া সহ বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য পাওয়া যাবে।

দোকানের মালিক মোহাম্মদউল্লাহ আলম এর আমন্ত্রণে এসময় এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ, বাজারের ব্যাবসায়ী মহল, শিক্ষক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।

পরে দোকানের ব্যাবসার সাফল্যে কামনা করে দোয়া মোনাজাত করেন সিডস্টোর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি ইয়াহইয়া সুতারপুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *