ধান ডুবলো 

মোঃ শহীদুল্লাহ মিয়া 

 

ধান ডুবলো ধান ডুবলো

চৈত্রে এলো বান,

কাল বৈশাখী ঝড়ে

মানুষের গেল প্রাণ।

বজ্রপাতে প্রকট শব্দ

ঘর কাঁপে জোরে,

বিলের তলায় জলের সাঝ

মানুষ এখন আটকা কলে।

আগাম বানে পাহাড়ি ঢল

হাওর ডুবে বেশি জল

বারি বৃষ্টি ভেজা হাওর

রাস্তা বুঝি সব কাঁচা

এখন দেখছি দুঃখ বহর

কৃষকের বেহাল দশা।

বাদলা দিনে ঝড়ো হাওয়া

বৈশাখ মাসে নাই দাওয়া

রোদের ফলে অন্ধকার

মানুষ ঘরে ফিরতে তারার।

পচলো ধান কাটা মাঠে

কৃষক বেচলো না হাটে

কষ্টের সীমা রইলো মনে

বলবো কথা কার সনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *