জাহিদ ক্যাডেট একাডেমির সাফল্য; সিলেট ও রাজশাহী ক্যাডেট কলেজে চান্স পেল দুই শিক্ষার্থী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অবস্থিত জাহিদ ক্যাডেট একাডেমি থেকে চলতি বছরের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে দুই শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে কৃতিত্ব অর্জন করেছে। তাদের এ সাফল্যে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

একাডেমি সূত্রে জানা যায়, মাঈনুল ইসলাম মেরাজ সিলেট ক্যাডেট কলেজে এবং সামিউজ্জামান রাজশাহী ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া বায়জিত মিয়া ও শাহরিয়ার নাফিস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভায়ভা পর্বে চূড়ান্তভাবে নির্বাচিত হতে পারেনি।

মাঈনুল ইসলাম মেরাজের পিতা মো. নুরে আলম সিদ্দিক বলেন, আমার সন্তানের এ সাফল্যে আমরা সবাই খুব আনন্দিত। আমি জাহিদ একাডেমির সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার সন্তানের জন্য সবার কাছে দোয়া চাই।

জাহিদ মডেল স্কুল ও জাহিদ ক্যাডেট একাডেমির পরিচালক মো. জাহিদুর রহমান বলেন, ক্যাডেট কলেজে চান্স পাওয়া অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ বিষয়। আমাদের দুই শিক্ষার্থীর চূড়ান্ত সাফল্য প্রতিষ্ঠানের জন্য গর্বের। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু চুড়ান্ত ভাবে সুযোগ পায়নি, তারাও মেধাবী। ভবিষ্যতে তারা আরও ভালো করবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক পাঠদানের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানসিক প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে থাকি। শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে।

জাহিদ ক্যাডেট একাডেমির শিক্ষক অচিন্ত কুমার ভৌমিক জানান, শিক্ষার্থীদের এই সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আগামী বছরগুলোতেও আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি কার্যক্রম চালু থাকবে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল জাহিদ মডেল স্কুলের এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *