কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাফায়েত আজাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির পেছনে মাছ চাষের জন্য খনন করা খালের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি ওয়ার্ডের খলিশাকোটাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম বিথী আক্তার। সে ওই গ্রামের আব্দুল হানিফের মেয়ে।

গজেরকুটি ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, খেলার ছলে ওই শিশু সবার অগোচরে বাড়ির পেছনের খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে না পেয়ে তার মা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির পেছনের খালের সামনে গেলে শিশুর মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। এসময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে খাল থেকে বিথীর মরদেহ উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *