দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ইসমাইল হোসেন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের দশমাইলে যাত্রীবাহী বিআরটিসি বাস এবং পিকআপ এর সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের সাতনালা গ্রামের আব্দুল মান্নানের ছেলে পিকআপ চালক ফয়জার রহমান (৪৫), দিঘলনালী গ্রামের শামছুল হকের ছেলে শাহিনুর রহমান ওরফে সোহান (২০) এবং একই গ্রামের লিয়াকত আলীর ছেলে মোস্তাকিন (১৯)।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, নিহতরা সকলেই পুরোনো ব্যাটারির ব্যবসায়ী। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলরার রানীরবন্দর থেকে একটি পিকআপে করে তিনজন দিনাজপুরের উদ্দেশ্যে রওনা করে। দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের দশমাইল (দশদরবারপুর) নামক স্থানে সৈয়দপুরগামী একটি বিআরটিসি এবং দশমাইলগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনজন পিকআপ যাত্রী নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *