পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সানাউল করিম

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আলাউদ্দিন একই ইউনিয়নের হাগুড়াপাড়া এলাকার হেলাল উদ্দীনের ছেলে।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই- আলম মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, আলাউদ্দিন গত বুধবার (২ আগস্ট) বিকেলে হাড়ি়ভাসা ইউনিয়নের খালাপাড়া এলাকায় তার বড় ভাই সহরাব উদ্দিনের শ্বশুরবাড়ি খালপাড়ায় যান

।বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়িতে বৈদ্যুতিক ত্রুটি হলে আলাউদ্দিন খালি পায়ে একটি বাল্ব লাগাতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *