গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

কুমার বিশ্বাস

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল হালিম নামের এক খামারির মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল হালিম ওই গ্রামের মৃত তালেব মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আব্দুল হালিম খামারের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। স্বজনরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *