
আশরাফুল করিম বাদল
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।ওই শিশুর নাম আলিফ। সে আটিয়াবাড়ী গ্রামের নয়ন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির বাই উঠানে খেলতে খেলতে শিশুটি সকলের অগোচরে পাশের পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণে পর শিশুটির খোঁজ হলে কোথাও না পেয়ে পুকুরে পড়েছে সন্দেহে পাশের পুকুরে খোঁজাখুঁজি শুরু হয়। অনেকক্ষণ খুঁজে পুকুর থেকে অচেতন অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন পরীক্ষা নিরিক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
