ডেঙ্গু জ্বরে আক্রান্ত ক্রিকেটার হাসান মাহমুদ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেটের জন্য খারাপ খবর, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ক্রিকেটার হাসান মাহমুদ। প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কম থাকলেও ভয়ের কোনো কারণ নেই। বিসিবি’র চিকিৎসকদের পর্যবেক্ষণেই আছেন এই তরুণ পেসার।গেল কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন হাসান মাহমুদ। পাঁচ-ছয় দিন ধরেই ছিল জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থা বুঝতে গতকাল রক্ত পরীক্ষা করানো হলে জানা যায় ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি।

আপডেট জানতে আজ মঙ্গলবার আরো একবার রক্ত পরীক্ষা করানোর কথা ছিল হাসানের। তবে আগের থেকে খানিকটা সুস্থবোধ করায় তা আর করা হয়নি। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

এদিকে চলছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। সোমবার থেকে শুরু হয়েছে মেডিক্যাল চেকআপ। ৩ আগস্ট ফিটনেস টেস্ট হওয়ার কথা। তবে হাসান মাহমুদকে এই সময়ে যে পাওয়া যাচ্ছে না, তা অনেকটা নিশ্চিতই। পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত বিশ্রামে থাকতে হবে হাসানকে।

তবে হাসানকে খুব দ্রুত মাঠে দেখতে চায় ম্যানেজমেন্ট। দলের অন্যতম সেরা এই পেসার যে তাদের বড় পরিকল্পনার অংশ। আসন্ন এশিয়া কাপে হাসান মাহমুদের কাঁধে থাকবে বড় দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *