রংপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মনিরুল ইসলাম 

তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে পুকুরে ডুবে রাকিব হোসেন (৯) ও সিয়াম হোসেন (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এমন হদয়বিদায়ক ঘটনাটি ঘটেছে সোমবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার হাড়িয়ারকুঠি শান্তিপাড়া গ্রামে।

খোঁজ নিয়ে জানা গেছে, শান্তিপাড়া গ্রামের ফরিদ হোসেনের প্রথম সন্তান রাকিব হোসেন এবং ফরিদ হোসেনের ভাই সাদ্দাম হোসেনের প্রথম সন্তান সিয়াম হোসেন এক বছরের ছোট্ট বড়। প্রতিদিন দুই চাচাত ভাই সকালে খাওয়া শেষ হলেই খেলতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রতিদিনের ন্যায় গত সোমবার এক সাথে খেলে বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে আবারও খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।কিন্তু বিকেল গড়িয়ে গেলেও দুই ভাইয়ের কেউও বাড়িতে না ফিরে আসায় তাদের পরিবারের লোকজন গ্রামে খুঁজতে থাকে। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭ টা পেরিয়ে গেলেও তাদের কোন খোঁজেই মেলে না। পরে প্রায় রাত ৮টার দিকে প্রতিবেশী নিটন প্রামাণিকের পুকুরে রাকিব ও সিয়ামের লাশ ভাসতে দেখতে পারেন এলাকার লোকজন।

পরে পুকুর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *