পবিত্র কোরআনকে অবমাননার দায়ে গ্ৰেফতার ২

ডেস্ক রিপোর্ট: লেট নগরের আখালিয়া এলাকার ধানুহাটারপাড়াস্থ এলাকায় মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের ৪৫টি কপি পোড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান নুরুল রহমান (৫০) ও একই প্রতিষ্ঠানের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বাউলাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মাহবুব আলম (৪৫)। নুরুল গোলাপগঞ্জের বসন্তপুর গ্রামের মৃত ফজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কোতোয়ালি থানাধীন তপুবন এলাকায় বাস করেন। মাহবুব বর্তমানে সিলেট কোতোয়ালি থানাধীন ধানুহাটারপাড় এলাকায় বাস করেন।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, নুরুলের কাছে রবিবার বিকালে জালালাবাদ থানাধীন ফতেহপুর মাদরাসার শিক্ষক ইসহাক নামের এক ব্যক্তি কার্টুন ও বস্তা ভর্তি কুরআন শরিফ দিয়ে যান। কার্টুন রক্ষিত কুরআন শরিফ মানুষের মধ্যে বিলি করতে বলেন।

একইসঙ্গে বস্তায় রক্ষিত কুরআন শরিফগুলো পুড়িয়ে ফেলতে বলেন। কুরআন শরিফ পোড়ানোর খবর পেয়ে স্থানীয়রা দুইজনকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ওসি আরও জানান, পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। এসময় উত্তেজিত জনতার হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ইসহাকসহ অন্যান্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *