হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ইকবাল মাহমুদ

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কে সিএনজি পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চুনারুঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৪ জন আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *