চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নাসির উদ্দিন রুমী

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে মুরাদ হোসেন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *