নান্দাইলে ডুবা থেকে অজ্ঞাত যুবকের কঙ্কাল উদ্ধার

শিপন হাসান

নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের রামপণি বিল থেকে এক অজ্ঞাতনামা কঙ্কাল উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

মঙ্গলবার উপজেলার গাংগাইল ইউনিয়নের রামপণি বিলের একটি ডুবা থেকে অত্র এলাকার জাফরের ৭ বছরের ছেলে পলাশ ও ভুট্রোর ৬ বছরের ছেলে বোরহান কচুরিপনা পরিষ্কার করতে গেলে কচুরিপনার নিচে একটি প্যান্ট-ভেল্ট সহ শুদু পায়ের ও বুকের হাড় গুলো দেখতে পায় তখন এলাকার লোকজন নান্দাইল মডেল থানায় অবহিত করলে, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওবায়দুর রহমান ও এসআই আব্দুল কাদেরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কঙ্কালটি উদ্ধার করেন এবং ডিএনএ টেষ্টের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এসময় কঙ্কালের সাথের প্যান্টে একটি ঘামের কৌটা পাওয়া যায়। এই বিষয়ে নান্দাইল মডেল থানায় একটি মামলা হয়েছে।এদিকে ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ পিবিআই ইন্সপেক্টর আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনদের কে জিঙ্গাসাবাদ করেন। তিনি বলেন তথ্য প্রমাণের ভিত্তিতে আইনী কাজ সম্পূর্ণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *