বগুড়ায় দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জাহিদুল ইসলাম রাসেল

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন নন্দীগ্রাম পৌর এলাকার নান্টু মিয়ার ছেলে ইমরান হোসেন এবং ২৬ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবক। এছাড়া এ ঘটনায় নিহত ইমরানের স্ত্রী এবং ভাতিজা আহত হয়েছেন।

তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক আবুল হাসনাত। তিনি বলেন, এক যুবক নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। অপরদিকে কুন্দারহাট থেকে নন্দীগ্রামের দিকে যাওয়া মোটরসাইকেলের সাথে ওই যুবকের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান এবং অপর মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌছালে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

এসআই আবুল হাসনাত বলেন, লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুই মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *