সিরাজগঞ্জে মাহফিলে যাওয়ার পথে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের তাড়াশে ডাম্পার ট্রাকচাপায় রাহাত (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় পৗর সদরের ওয়াবদা বাধে এ দুর্ঘটনা ঘটে।

রাহাত ভাদাস গ্রামের হাফিজুর রহমানের ছেলেপ্রত্যাক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে রাহাত স্থানীয়ভাবে আয়োজিত একটি ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে ওয়াবদা বাধের দিকে রওনা হয়। এ সময় পুকুর কাটার মাটি নিয়ে ডাম্পার ট্রাকটি দ্রুত গতিতে যাওয়ার পথে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রাহাতে মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা ট্রাকচালকসহ গাড়িটি জব্দ করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক রাকিব হাসান (২৪) আটক করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *