রাজধানীর গুলশানের বহুতল ভবনে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার পর তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

আগুন ধরার পর ভবনটির বিভিন্ন ফ্ল্যাটে লোকজন আটকে পড়েন। তাদের মধ্যে এ পর্যন্ত বিশ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও কতোজন হতাহত হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোন তথ্য জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সন্ধ্যা সাতটার দিকে ১২ তলা ভবনটির ৭ তালায় আগুন ছড়িয়ে পড়েছে। শুরুতে তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুণ নিয়ন্ত্রণে গেলেও আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় ধাপে ধাপে মোট ১৯টি ইউনিটকে ঘটনাস্থলে নিয়োজিত কএরিমধ্যে আগুন ওপরের তলায় ছড়িয়ে পড়লেে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে নৌবাহিনীকে যুক্ত হতে দেখা যায়।

এদিকে ঘটনাস্থল থেকে ধারণকৃত ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে ভবনটির সাত তলা ভবন থেকে চার জন আগুন থেকে বাঁচতে নীচে লাফিয়ে পড়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলশান থানা পুলিশ বলছে, ভবনটি আবাসিক এবং প্রতিটি ফ্লোরে একাধিক ফ্ল্যাট রয়েছে। তবে কতো সংখ্যক মানুষ ভেতরে আটকে আছেন তারা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না। আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। ভবনটির বিভিন্ন তলা থেকে আটকে পড়া মানুষদের চিৎকার করে সাহায্য চাইতে দেখা গেছে। অনেকেই ছাদে আশ্রয় নিয়েছেন।

এদিকে ভবনে আটকে পড়া বাসিন্দাদের আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেছেন।ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *