সফিউল্লাহ আনসারীর‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’ বইয়ের মোড়ক উন্মোচন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:কবি ও ছড়াকার সফিউল্লাহ আনসারীর ছোটদের ছড়াগ্রন্থ ‘ঘাসফড়িং তিড়িং বিড়িং’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

অমর একুশে গ্রন্থমেলার মোড়ক উন্মোচন মঞ্চে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন,
কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি মুস্তফা হাবিব, শিক্ষক নূর মোহাম্মদ সরকার সাগর, কাব্যকথা’র কর্ণধার জালাল খান ইউসুফী, কবি এরশাদ আহাম্মেদ, রিদুয়ানা ইসলাম রুহামা, খালিদ জামিল কাব্য, জাসাস নেতা (মহানগর দ:)
আবদাল তালুকদার, কবি জীহাদ চৌধুরী প্রমুখ।

তারিক হাসানের উপস্থাপনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা‘ঘাসফড়িং তিড়িং বিড়িং ‘ বইটির বহুল প্রচার কামনা করেন। সাংবাদিক, কবি ও ছড়াকার সফিউল্লাহ আনসারীর বইটি কাব্যকথা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *