গির্জায় যৌন নির্যাতনের শিকার ৪ হাজারের বেশি শিশু

ডেস্ক রিপোর্ট: পর্তুগালের একটি ক্যাথলিক গির্জায় ৪ হাজার ৮০০ জনের বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। গির্জায় অপ্রাপ্তবয়স্কদের যৌন নিপীড়নের তদন্ত করা একটি স্বাধীন কমিশনের প্রতিবেদনের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিপ্রতিবেদনে বলা হয়েছে, ছোট বয়সে যারা গির্জায় নির্যাতনের শিকার হন, তারা নীরবতা ভেঙ্গে প্রতিবাদ করেছেন। স্বাধীন ওই কমিশনের সভাপতি শিশু মনোরোগ বিশেষজ্ঞ পেড্রো স্ট্রেচট তাদের শ্রদ্ধা জানিয়েছেন।

কমিশনের তদন্তে ৫৬৪টি ঘটনা উঠে এসেছে। ভুক্তভোগীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা রেকর্ডের পর এ তথ্য জানানো হস্ট্রেচট বলেন, গির্জার বাইরে ক্যাথলিক স্কুল, যাজকদের বাড়িতে এবং কনফেসনে শিশুদের নির্যাতন করা হয়েছিল। অনেকে সাক্ষী দেয়নি। এ হিসেবে নিপীড়নের ঘটনা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছি।

প্রায় সব ভুক্তভোগীর ভাষ্য, ১৯৫০ সাল থেকে পুরোহিত বা গির্জার কর্মকর্তারা তাদের ওপর নির্যাতন চালিয়েছিলেপর্তুগিজ এপিস্কোপাল কনফারেন্সের সভাপতি লেইরিয়া-ফাতিমার বিশপ জোসে অরনেলাস এ বিষয়ে পরে বিবৃতি দেবেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) তিনি বলেন, প্রতিবেদনটি হাতে পেয়েছি। আগামী ৩ মার্চ নির্ধারিত একটি অধিবেশনে ভুক্তভোগীদের ন্যায়বিচার দেয়ার সর্বোত্তম উপায় নিয়ে আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *