ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিপা ভাইরাসে একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর শিবপুর কাড়ারচর থেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে আসা মোহাম্মদ শাহ আলম (১৫) নামে এক কিশোরের চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল শাহ আলমকে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মৃত্যু হয় তার।

নিহতের আত্মীয় মাহমুদুল হাসান জেবু জানান, জানুয়ারির ১৮ তারিখে সে খেজুরের রস পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে আইসিডিডিআর,বির টেস্টে তার নিপাহ ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২৮ জেলায় নিপাহ ভাইরাস, ডিএনসিসি কোভিড হাসপাতাল প্রস্তুতের নির্দেশ দেন।  তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার কাড়ারচর গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *