
ডেস্ক রিপোর্ট: মার্কিন অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে। পুলিশ বলছে, অভিনেতা ক্রিস্টিয়ান অলিভার ছোট বিমানটি টেকঅফের কিছুক্ষণ পরেই ক্যারিবিয়ান সাগরে পড়ে যায়। সেখানে দুই মেয়েসহ তার মৃত্যু হয়।
জার্মান বংশোদ্ভূত ৫১ বছর বয়সী হলিউডের এ অভিনেতা জর্জ ক্লুনির সঙ্গে ‘দ্য গুড জার্মান’ এবং ‘ভালকিরি’, ‘স্পিড রেসার’-এর মতো সিনেমায় অভিনয় করেছিলেন। সম্প্রতি তিনি ইন্ডিয়ানা জোনসের সর্বশেষ সিনেমা ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অফ ডেসটিনি’-তে অভিনয় করেছেন।
ধারণা করা হচ্ছে, ছুটি কাটাতে বিমানবন্দর থেকে সেন্ট লুসিয়ার পথে যাত্রা করেছিল ছোট বিমানটি এফ মিচেল। বিমানটি আকাশে ওঠার অল্প সময়ের মধ্যেই সমস্যার সম্মুখীন হয় এবং বেকিয়া সংলগ্ন ক্যারিবিয়ান জলসীমায় পড়ে যায়। জেলে ও ডুবুরিরা ঘটনাস্থলে ছুটে গেলেও তাদের প্রচেষ্টা সত্ত্বেও কাউকে বাঁচানো যায়নি। পাইলট সহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। আকাশে ওড়া অবস্থায় পাইলট রেডিও বার্তায় জানিয়েছিলেন বিমানে হওয়া সমস্যা হচ্ছে । তবে তারপর যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনার কারণ জানার জন্য তদন্ত চলছে।
