
মো: আসাদুজ্জামান খান
মেহেরপুর জেলা(সদর)প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে, দেশের প্রতিটি রাজনৈতিক দল বেশ সরব। প্রতিটি দলই বাছাই করছে তাদের মনোনয়ন প্রত্যাশি প্রার্থীদের। তারই ধারাবাহিকতায়, আনুষ্ঠানিকভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিগত কার্যক্রম শুরু করেছে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ (বৃহস্পতিবার) রাজধানীর তোপখানা রোডস্থ ফারইস্ট ইন্স্যুরেন্স টাওয়ারের অডিটরিয়ামে, এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিকভাবে মনোনীত শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। দলের সাধারণ সম্পাদক, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায়, দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সংবাদ সম্মেলনে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৭৩, মেহেরপুর- ১ আসনে আমার বাংলাদেশ পার্টির, ঈগল প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন মো:রফিকুজ্জামান রফিক। মেহেরপুর- ১ আসনে মনোনীত হওয়ায়, মেহেরপুর বাসীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দোয়া চেয়েছেন।
