হবিরবাড়ি ইউনিয়নে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উদযাপন

ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে হবিরবাড়ি ইউনিয়নের একটি স্থানীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হবিরবাড়ি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান কবির। প্রধান অতিথি ছিলেন হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য হাজী জিয়াউর রহমান উপস্থিত ছিলেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মজিবর রহমান, হবিরবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কালাম চিশতী এবং স্বেচ্ছাসেবক দল হবিরবাড়ি ইউনিয়নের সদস্য জামাল উদ্দিন প্রধান।

এছাড়াও অনুষ্ঠানে হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *