ভালুকায় বাসার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৮নং ওয়ার্ড কাঠালী গ্রামের নাছিমা আক্তারের বাসার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরদল ওই বাসা থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা, স্বর্ণালংকার, বিভিন্ন মূল্যবান সামগ্রী সহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল চুরি নিয়ে যাওয়ার দাবী করেছেন ওই বাসার মালিক। এ ব্যাপারে ওই গৃহবধু বাদী হয়ে মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ২০ জুলাই দুপুর ২টার দিকে নাছিমা আক্তার তার স্বামীসহ তার অসুস্থ শ্বাশুড়িকে দেখতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাহনা গ্রামে যান। ২৬ জুলাই দুপুরে তার বাসার এক ভাড়াটিয়া তাদের গ্রামের বাড়ী থেকে ফিরে এসে দেথেন তার বাসার তালা ভাংগা অবস্থা দেখেন। পরে তিনিনাছিমা আক্তারকে মোবাইল ফোনে জানায়, তার বাসার গেটের তালা ও মূল দরজার তালা লাগানোর রিং কাটা। খবর পেয়ে নাছিমা আক্তার বাসায় উপস্থিত হয়ে দেখেন গেটের তালা ভাঙ্গা, মূল দরজার তালার রিং কাটা, বসত ঘরে থাকা স্টিলের ডেস্কের দুইটি তালা কাটা অবস্থায়, ডেস্ক হইতে সাড়ে ৭ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, ফ্রিজ, টিভি, মনিটর ও জাতীয় পরিচয়পত্র, দলিল, ব্যাংক চেকবইসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, “লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *