
আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার হিন্দু সম্প্রদায় নিয়ে অনুষ্ঠিত হলো সম্পীতি সমাবেশ ও প্রীতিভোজ। পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের উদ্যোগে শনিবার (১৭ আগস্ট ) দুপুরে ভালুকা পৌর সভার ২ নং ওয়ার্ডের কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ওই সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি শ্রী অজিত বনিকের সভাপতিত্বে ও শ্রী স্বপন বনিকের সঞ্চালনায় সম্পীতি সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন, আলমগীর হোসেন, সাবেক কাউন্সিলর বিএনপিনেতা আমান উল্লাহ তাজুন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মলয় নন্দী মানিক, হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষধের যুগ্ম সাধারন সম্পাদক বাবু গেনেন্দ্র দাস, রতি রঞ্জন বর্মন প্রমূখ৷ সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
