
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজারে ৭ নং ওয়ার্ড কৃষকদলের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু। এসময় ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক হাফিজ উদ্দিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির বুলবুল।
এসময় ৭ নং ওয়ার্ড ও হবিরবাড়ি ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
