
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি ও রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার খবরে ভালুকায় দেখা গেছে ভিন্নধর্মী এক উৎসবমুখর চিত্র। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে শুক্রবার (২৩ মে) দুপুরে ভালুকা উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি উচ্ছ্বাসময় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবুর নেতৃত্বে মিছিলটি ভালুকা সিটি গার্ডেন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ভালুকা সরকারি কলেজ প্রাঙ্গণে। পুরো পথজুড়েই ছিল নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত পরিবেশ, উৎসবের আমেজ এবং গর্বিত কণ্ঠে নতুন নেতৃত্বের প্রতি অগাধ আস্থা ও ভালোবাসার প্রকাশ।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম লিমন ও ৩ নম্বর ভরাডোবা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হাসান। এছাড়াও অংশ নেন উপজেলা ছাত্রদলের নাফিত হাসান নাঈম, ভরাডোবা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল, সহ-সভাপতি শুভ মন্ডল, মেদুয়ারী ইউনিয়নের মেহেদি হাসান ও রনি মিয়া প্রমুখ।
মিছিলে আরও উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজবিদ প্রধান রাকিব, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের মানবিক শাখার সহ-সভাপতি রাজিব, সোনার বাংলা ডিগ্রি কলেজের মানবিক শাখার সভাপতি ইবরাহিম, বিএম কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত মিয়া, ৬ নম্বর ভালুকা ইউনিয়নের কাওসারসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা।
