ভালুকায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

আনোয়ার হোসেন তরফদার,স্টাফ রিপোর্টার: 
ময়মনসিংহের ভালুকায় সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার এই শ্লোগান কে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ পালিত হয়েছে।
এই উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রোববার সকালে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা  এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য  আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলী,
 মডেল থানার পরিদর্শক তদন্ত  জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান,  সিনিয়র কর্মকর্তা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা ইন্জিয়ার মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক জাহিদা ফেরদৌসী, ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, মল্লিক বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইন, উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী, বিরুনীয়া ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম,সহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *