ভালুকায় পারিবারিক শত্রুতার জেরে লেবু বাগানে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে লেবু বাগানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে লেবু বাগানের মালিক মোঃ আশরাফুল আলম।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামে মোঃ আশরাফুল আলমের লেবু বাগানে পূর্ব শত্রুতার জেরে আগুন দিয়েছে তার প্রতিবেশীরা। এতে লেবু সহ কাঁঠাল গাছ পুড়ে প্রায় পয়ত্রিশ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। পরে মৃত তকুম উদ্দিনের স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫), দুই ছেলে মোঃ বাদশা মিয়া (২৫) ও আলম মিয়া (২২) এর নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লেবু বাগানে মালিক।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ আশরাফুল আলম জানান, পারিবারিক বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে আমার প্রতিবেশীরা লেবু বাগানে আগুন দিয়েছে। এবিষয়ে তাদের জিজ্ঞেস করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট করতে উদ্যত হয়। বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দেয়। আমি থানায় তাদের নামে লিখিত অভিযোগ করেছি।

ভালুকা মডেল থানার ওসি শাহ মোঃ কামাল আকন্দ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *