ময়মনসিংহে তরুণীর গলাকাটা লাশের রহস্য উৎঘাটন

মোহাম্মদ রাজু ঢালী

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউজ নামক আবাসিক হোটেলে অজ্ঞাত এক তরুণীর (২০) গলাকাটা লাশ উদ্ধার হয় গত ১৮ মার্চ।

ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে সেই হত্যা রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে কোতয়ালি মডেল থানা পুলিশ।

ওসি শাহ্ কামাল আকন্দের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিনহাজ উদ্দিন, এসআই নিরুপম নাগ, এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মিজানুর রহমান অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির মাধ্যমে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

এ ঘটনায় হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে হত্যাকারীর নাম রাকিবুল ইসলাম রাকিব (২৩)।

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চরচাষি গ্রামের মো: খোকন মিয়ার ছেলে তিনি। হোটেলরুমে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে চুক্তি অনুযায়ী টাকা না দিতেই তরুণীকে হত্যা করেন রাকিব। গ্রেফতারের পর জবানবন্দিতে এমন কথা স্বীকার করেন তিনি।

সোমবার (২১ মার্চ) সকালে জেলা পুলিশ সুপার মাছুম ভূইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৮ মার্চ নিরালা রেস্টে হাউস হোটেলে থেকে এক অজ্ঞাত তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করে হত্যা মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার (১৯ মার্চ) রাতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা থেকে হত্যাকারীকে গ্রেফতার করা হয়।

আরও জানান, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি রাকিব। তিনি লেখাপড়ার পাশাপাশি সমাজসেবা কার্যালয়ে আউট সোর্সিংয়ের কাজ করতেন। গত ১৪ মার্চ সন্ধ্যায় আসামি রাকিব ঢাকার আগারগাঁও অফিস থেকে মিরপুর সেহড়াপাড়া বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজ দিয়ে আসার সময় অজ্ঞাত এক যৌনকর্মী তরুণীর সঙ্গে তার কথা হয়।

তখন তিনি ওই তরুণীকে পাঁচ হাজার টাকা দেওয়ার শর্তে ময়মনসিংহ নিয়ে এসে নিরালা রেস্ট হাউজে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে রাত্রী যাপন করেন। শর্তের টাকা নিয়ে ১৫ মার্চ ওই তরুণীর সঙ্গে আসামির ঝগড়া হয়। এরপর বাইরে থেকে ১০০ টাকায় চাকু কিনে এনে তরুণীর গলাকেটে হোটেলের শৌচাগারে ফেলে পালিয়ে যায় রাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *