ভালুকায় ছেলের হাতে মা খুন 

আনোয়ার হোসেন,

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় ছেলের হাতে রুপিনা বেগম ৫৫ নামের এক মা খুন হয়েছেন। ঘাতক ছেলের নাম জনি মিয়া ২২

ঘটনাটি ঘটেছে বুধবার ২৬ জুলাই রাত আট ঘটিকায়। উপজেলার খারুয়ালী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায় জনি বখাটে ও নেশাগ্রস্ত যুবক। নেশার টাকা না পেয়ে বটি দা দিয়ে বসত ঘরের বারান্দায় চেয়ারে বসে থাকা অবস্থায় তার মাকে ঘারের বাম পাশে কুপ দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।

নিহত রুপিনা বেগম খারুয়ালী গ্রামের মৃত শাহাবুদ্দিন শাহুর স্ত্রী।

রুপিনা বেগম চার সন্তানের জননী, তার স্বামীর মৃত্যুর পর বড় ছেলে সুজনের আয়ে সংসার চলতো. টানা পোরুনে কোন রকমে চলতো তাদের সংসার বড় ছেলে সুজন পেশায় মাছ পরিবহন কারী গাড়ির শ্রমিক।

পুলিশ ঘটনা স্থল থেকে বটি দা উদ্ধার করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ছেলে কে গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *