
“ভালুকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ভূমিদস্যুদের অপপ্রচার” শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভালুকা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা রমিজ উদ্দিন খান।
প্রতিবাদলিপিতে তিনি জানান, প্রকাশিত সংবাদগুলো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত এলাকায় রমিজ উদ্দিন খানের নামে ভূমিদস্যু কোনো অভিযোগ নেই। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে। শুধু সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি তাঁর ক্ষতি করার জন্যই এমন মিথ্যা সংবাদ করা হয়েছে। রমিজ উদ্দিন খান ভালুকার অন্যতম স্বনামধন্য একটি পরিবারের সন্তান। তিনি আওয়ামীলীগের একজন সক্রিয় নেতা। ভালো করে জেনে যেনে বুঝে দায়িত্বশীলতার সাথে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহবান জানান।
-বিজ্ঞপ্তি
