জমিতে পানিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় পুকুর থেকে আমন ধানের জমিতে পানিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রানা(৪৫) নামে এক বর্গা চাষীর মৃত্যু হয়েছে।

রবিবার(২৩ জুলাই) উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকার বইরমা বাড়ী পুকুরে দূর্ঘটনাটি ঘটে।
নিহত রানা শেরপুর জেলার শ্রীবর্দী এলাকার সাইদুর রহমানের ছেলে ।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন ভালুকা মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান।
এসআই মোস্তাফিজুর রহমান স্থানীয়দের বরাদ দিয়ে বলেন ঘটনার দিন বিকেল বর্গাচাষী রানা তার আমন ধানের জমিতে পাশের পুকুর থেকে সেচ পাম্পের মাধ্যমে পানি দিতে পুকুরে পানিতে পাম্প রাখার জন্য পুকুরে নামলে অসাবধানয়তা বিদ্যুৎ স্পৃষ্টে পুকুরেই মারা যায়। ঘটনার প্রায় এক ঘন্টা পর স্থানীয় লোকজন রানাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। থানায় খবর দিলে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভালুকার মডেল থানার এসআই আরও বলেন নিহত রানার স্ত্রী ও পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *