
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৫ ও ২০২৬ মেয়াদের জন্য এই নতুন কমিটি গঠিত হয়। গত শনিবার (১৯ এপ্রিল) সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ আকন্দ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নজরুল ইসলাম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শামসুল হক।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন, মো. রহমত উল্লাহ ও রেজা হাসান মনির, সহ-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বিএসসি, কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল, সহ- কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশিদ, প্রচার সম্পাদক মো. মোশতাক আহমেদ খান, দপ্তর সম্পাদক মো. শাহীন খান এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনিরুল ইসলাম।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
