লাইসেন্সবিহীন অটোরিকশা ঠেকাতে ইউএনও’র কঠোর নির্দেশনা

ভালুকা পৌর এলাকায় লাইসেন্সবিহীন ও নির্ধারিত নীল রঙ ছাড়া কোনো অটোরিকশা চলাচল করতে পারবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন ভালুকার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

আজ ৩ মে (শুক্রবার) সন্ধ্যায় ইউএনও ভালুকার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালুকা পৌরসভার লাইসেন্সপ্রাপ্ত সকল অটোরিকশাকে অবশ্যই নীল রঙে রাঙাতে হবে এবং স্পষ্টভাবে লাইসেন্স নম্বর প্রদর্শন করতে হবে।

তিনি আরও জানান, আগামী ১৫ মে ২০২৫ তারিখের পর থেকে নীল রঙ ও বৈধ লাইসেন্স নম্বরবিহীন কোনো অটোরিকশা পৌর এলাকার মধ্যে চলাচল করতে পারবে না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট অটোরিকশার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পদক্ষেপের মাধ্যমে পৌর এলাকায় অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে রাখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *