রোজবাড প্রি-ক্যাডেট স্কুলের ২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ কাউছার খান

ময়মনসিংহের ভালুকার পৌরসভায় অবস্থিত ভালুকার কিন্ডারগার্টেন জগতের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রোজবাড প্রি-ক্যাডেট স্কুলের ২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও কৃতী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৪ ফেব্রুয়ারি) ভালুকা সরকারি কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, অধ্যাপক আ ন ম শাহাদাৎ হোসেন অধ্যক্ষ, ভালুকা সরকারি কলেজ এবং উদ্বোধক হিসেবে ছিলেন মোঃ কামরুজ্জামান তুহিন স্যার, উপাধ্যক্ষ,ভালুকা সরকারি কলেজ।

উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন, আনোয়ার হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক, রোজবাড প্রি-ক্যাডেট স্কুল ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ভালুকা ডিগ্রি কলেজ। সহ-সভাপতি হিসেবে ছিলেন, মোহাম্মদ আব্দুল হান্নান, পরিচালক, রোজবাড প্রি-ক্যাডেট স্কুল ও প্রভাষক, ভালুকা সরকারি কলেজ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত মোঃ সাইদুর রহমান খান, সাবেক অধ্যক্ষ, ভালুকা ডিগ্রি কলেজ, মোঃ আব্দুর রউফ, সাবেক অধ্যক্ষ,ভালুকা ডিগ্রি কলেজ,মোঃ জাহিদুল ইসলাম সুবিন, প্রভাষক ওকোষাধ্যক্ষ, শিক্ষক পরিষদ, ভালুকা সরকারি কলেজ এবং অন্যান্য অতিথি বৃন্দ।

অনুষ্ঠানটি সকালে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনীর মধ্য দিয়ে শুরু হয়। কোমলমতী শিক্ষার্থীরা দলগত ডিসপ্লে, বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো প্রভৃতি। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ গান কবিতা আবৃতি ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রোজবাড প্রি-ক্যাডেট স্কুলের। বিগত দিনগুলো বেশ সুনাম অর্জন করতে পেরেছে এই স্কুলটি। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কিন্ডারগার্টেন  শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মনোবল দৃঢ় করার উদ্দেশে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *