ভালুকার অধিকার -মোহাম্মদ রাজু ঢালী

ভালুকার অধিকার মোঃ রাজু ঢালী

এটি একটি প্রতিবাদ মূলক কবিতা, যাতে ভালুকার মানুষের অধিকার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, ভালুকার মানুষের প্রাণ খিরুনদীর উপর অবহেলা নিয়ে কথা বলা হয়েছে।


  • আমার প্রাণের শহর ভালুকা,
  • উন্নয়নের যেন এক ঝলকা।
  • চলো একটু ভালুকার গান শুনি,
  • যাতে ভেসে উঠবে কিছু অবহেলার গুনশুনি।
  • ভালুকার খিরু নদী চলে আকেঁবাকেঁ,
  • সারাবছর ফ্যাক্টরির বর্জ কেন খিরু নদীতেই থাকে।
  • চারদিকে হচ্ছে ভরাট খিরু হারাচ্ছে প্রাণ,
  • ফিরাতে খিরুর প্রাণ দরকার কর্তপক্ষের অবদান।
  • ফ্যাক্টরির বর্জপানিতে খিরু অন্ধকার,
  • তবুও ফ্যাক্টরিতে ভালুকার শ্রমিকদের নেই কোন অগ্রাধিকার।
  • ভালুকার শত শত ফ্যাক্টরি বিশাল বিশাল আকারঁ,
  • এতটুকু চাওয়া তো ভালুকাবাসীর অধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *