
ডেস্ক রিপোর্ট: চিত্রনায়ক আরিফিন শুভর মা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১.৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ঢালিউডের আরেক আলোচিত নায়ক জায়েদ খান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘চিত্রনায়ক আরিফিন শুভর মা গতকাল রাত ১১.৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদ্য বাদ ফযর জানাজা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে।’
নায়কের পারিবারিক সূত্র জানিয়েছে, গত ২১ জানুয়ারি দুপুরে অসুস্থ হয়ে পড়েন খায়রুন নাহার। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। এছাড়া, ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছেন তিনি।
