ভালুকা পৌর ৩নং ওয়ার্ড ছাত্রদলের নয়া সভাপতি হোসেন ও সম্পাদক সানি

মোঃ কাউছার খান,

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভালুকা পৌর ৩নং ওয়ার্ড ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৭ সদস্যবিশিষ্ট এ কমিটিতে হোসেন আলীকে সভাপতি এবং দেলুয়ার হোসেন সানিকে সাধারণ সম্পাদক করে নতুন নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদ এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) কায়েস এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মো. আবুল হাসনাত মোহসিন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রোহান খান, মোঃ নিলয়, মাহমুদুল হাসান মারুফ, আল আমিন আহমেদ, ইলিয়াস খান, সানজিদ খান, মো. আসিফ, বাধন, সিফাত মিয়া ও সিয়াম হাসান।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. লিয়ন খান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. মোমেন, মো. আনন্দ, সুদেব খান জিত, সাহাব খান সিহাব এবং এহসানুল করিম সকাল মোল্লা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাতুল খানকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. সিহাব। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দিনার খান।

এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এস.এম. আলী রাজ, ইশতিয়াক হাসান খান (মিলু), মোহিত লাল দাস দাদা (মানিক), তানভীরুল ইসলাম (টুটুল) ও নাদিম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *