ভালুকায় রাজিব মার্কেটে আগুন, দোকান পুড়ে ছাঁই

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় সরকারি কলেজ এলাকায় রাজিব মার্কেট নামের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি দোকান ও মার্কেটের সত্ত্বাধিকারী হোসাইন মোঃ রাজিবের অফিস পুড়ে গেছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে ভোরের দিকে মার্কেটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস খবর দিলে দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এলাকাবাসী ও মল্লিকবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩-৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মার্কেটের সত্ত্বাধিকারী হোসাইন মোহাম্মদ রাজিব জানান, ভোর রাতের দিকে আগুন লাগে। দুইটা দোকান ও আমার অফিস পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেছি। আশেপাশে কোনো পুকুর না থাকায় রাস্তার পূর্ব পাশের পুকুর থেকে পানি নিয়ে কাজ করতে হয়েছে। দোকানগুলো বন্ধ ছিলো পরে তালা কেটে আমরা ভিতরে প্রবেশ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *