
রোমান আহমেদ নকিব, বার্তা সম্পাদক :
ময়মনসিংহ ভালুকায় সিডষ্টোর বাজারে হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের ২০২৩-২৪ ব্যাচের উদ্যোগ বিনামূল্যে পথচারীদের মাঝে শরবত ও পানির বিতরণ করেন। শনিবার ২৭ (এপ্রিল) ১১ টায় সিডস্টোর বাজার বাসস্ট্যান্ডে যানবাহন চালক, পথচারী ও সাধারণ মানুষদের মাঝে ওই শরবত ও পানির বিতরণ করা হয়।
এ সময় আয়ান আহম্মেদ সাব্বির, শাওন, ইলিয়াস, হাফিজুল ইসলাম ফাগুন, প্রনয়, এস এম শান্ত, সেলিম, নাহিজ, সামি, তুষার, ফারহান আনান মাহি, সৈকত ফকির, আলিফ তালুকদার, সিয়াম রানা,নাঈম ইসলাম, মোহাম্মদ ফয়সাল, সৌরভ আহমেদ,রিজন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী আয়ান আহমেদ সাব্বির জানান, আমরা সোনার বাংলা স্কুল এন্ড কলেজের ২৩-২৪ (প্রথম ব্যাচ) বন্ধুরা সবাই তীব্র তাপদাহ মধ্যে আমাদের সাধ্যঅনুযাযী পথচারীদের মাঝে খাবার সেলাইন ঠান্ডা শরবত বিতরণ করি, তীব্র তাপদাহ মাঝে এটি চলমান থাকবে।
