গুলিস্তানে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৪

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক (২৫) নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সংঘর্ষ হয়।

নিহত যুবকের নামপরিচয় এখনো জানা যায়নি। আহতরা হলেন- মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মো. মোবাশ্বের (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম। তিনি বলেন, আমরা শুনেছি গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। কোন দল এরকম সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে আমরা এখনো সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। তবে ধারণা করছি, কোনো রাজনৈতিক দুই গ্রুপ হতে পারে।

একাধিক সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়িত দুই পক্ষ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে যোগ দিতে এসেছিল। সমাবেশ থেকে ফেরার পথে প্রতিপক্ষের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় অপর একটি পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *