
ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষীকিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণ্যাঢ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জনাব শরীফ হাসানের তত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোর্শেদ আলম।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সদস্য ও উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।
আন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রবিন আহমেদ, সদস্য হাসিব আল হানিফ, শাহরিয়ার অনন্ত, কলেজ ছাত্রনেতা শান্ত, পৌর ছাত্রদলের রাকিব, মেহেদি হাসান, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় ১০নং হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা শাকিব বলেন, সুদীর্ঘ বছর যাবৎ আমরা ছাত্রদলের রাজনীতি তে সক্রিয় ভাবে দলীয় সকল প্রগ্রাম যথাযথ ভাবে পালন করে আসছি। মামলা হামলা নির্যাতন কে উপেক্ষা করে দেশনায়ক তারেক রহমানের সকল নির্দেশ পালন করেছি। আগামীতে দল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবেন আমরা আশাবাদী দলের ত্যাগী নিবেদিত কর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দলকে সুসংগঠিত করবে। এবং অনুপ্রবেশ কারীদের চিহ্নিত করে দলের নামে কোনো সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না।
