
ডেস্ক রিপোর্ট: পিকনিক থেকে ফিরে রাজধানীর বাড্ডা এলাকায় তিন যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার তাঁরা গাজীপুরের পুবাইল এলাকায় নৌপথে পিকনিক করতে যান। গতকাল রবিবার ওই তিনজনের মৃত্যু হয়।
পুলিশের গুলশান বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ বলছেন, পিকনিকে গিয়ে তাঁরা মদ পান করেছিলেন।
মদের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মনির, হাসান ও সানি। মনির ও সানির দাফনকার্য সম্পন্ন হয়েছে।হাসানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।লাশ পাওয়ার পর তার দাফন কার্য সম্পন্ন করা হবে।
