ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রবিবার ৯ আগস্ট এ কমিটির অনুমোদন দেয় ময়মনসিংহ শিক্ষা বোর্ড।

এডহক কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম। সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ আবদুল হান্নান, অভিভাবক সদস্য মো. আব্দুল মান্নান এবং সদস্য সচিব প্রধান শিক্ষক বীরেন রায়।

নতুন কমিটি বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম উন্নয়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। অনুমোদনের খবরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।

এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা নিয়ে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে চাই। এ দায়িত্বকে আমি সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব হিসেবে দেখছি। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *