জামিরাপাডা এসএম উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান ঘিরে বিতর্ক: নিষিদ্ধ সংগঠনের নেতাদের দাওয়াত, সভাপতিত্ব নিয়েও প্রশ্ন.!

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরাপাডা এসএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক ও ক্ষোভ। অভিযোগ উঠেছে, সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের লিফলেট ছাপিয়ে অনুষ্ঠানে দাওয়াত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা কৃষকলীগ নেতা জাকির হোসেন বজলু।

স্থানীয়দের দাবি, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এ ধরনের বিতর্কিত কাজ শিক্ষা পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, অনেকেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে বিদ্যালয়ে বর্তমানে কোনো ম্যানেজিং কমিটি না থাকায় নিয়ম অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর অনুষ্ঠানের সভাপতিত্ব করার কথা থাকলেও, তা অনুসরণ করা হয়নি। এর পরিবর্তে আনোয়ার উদ্দিন আহাম্মেদের জ্যেষ্ঠ কন্যা কীভাবে ও কোন যোগ্যতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন—তা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক জাকির হোসেন বজলু বলেন, “আওয়ামী লীগ ভোট দিয়েছে, তাদের দাওয়াত দিলে সমস্যা কোথায়?”—তার এমন মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ বজায় থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *