ভালুকায় ফেসবুক আইডি দিয়ে সম্মানহানির অভিযোগে জিডি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় একটি ভুয়া ফেসবুক আইডি খুলে সম্মানহানির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলার মেদুয়ারী ইউনিয়নের কুচিলাতলা এলাকার ইয়াকুব আলী (৫৮)।

থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে মেদুয়ারী গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী তার নিজ বাড়িতে অবস্থানকালে ফেসবুকে দেখতে পান, “মনের ভালবাসা” নামে একটি ভুয়া আইডি থেকে তার ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।

ভুক্তভোগী ইয়াকুব আলী অভিযোগ করেন, উক্ত আইডি থেকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে নিয়মিত আজেবাজে মন্তব্য ও পোস্ট দেওয়া হচ্ছে। এতে তার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হচ্ছে। যেকোনো সময় অজ্ঞাতনামা ব্যক্তি তার কিংবা তার পরিবারের ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত। বেশ কিছুদিন যাবৎ স্থানীয় কয়েকজনের সাথে আমার জমি-জমা নিয়ে বিরোধ চলছিলো। তারই জের ধরে তারা আওয়ামিলীগ নেতার সাথে আমি ছবি বসিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি ভবিষ্যতের জন্য রেকর্ডে রাখার লক্ষ্যে তিনি ভালুকা থানায় গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর ১৫৫৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *