ভালুকায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিনিধি: ভালুকায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।

মোমেনশাহীর ভালুকায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ভালুকা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।  এই কর্মসূচির অংশ হিসেবে ভালুকা উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উচ্চ ফলনশীল ফলজ গাছ রোপণ করা হয়।

শুক্রবার বিকালে  ভালুকা আশরাফুল উলুম রহমানিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উব্দোধন করেন ভালুকা উপজেলা শাখার সভাপতি মোকরামিন আহম্মেদ সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা শাখার সহ সভাপতি মোঃ হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, সহ-সমাজকল্যান সম্পাদক ফেরদৌস পাঠান, স্কুল কলেজ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মোঃ আবু সাঈদ, মোঃ পাপ্পু,মোঃ মিজান, মোঃ ইমরান খান জিহাদ,মোঃ ইমাম, মুহাম্মদ মাহাদী হাসান, মোঃ ইমাম,মোঃ শিহাব প্রমুখ।

এসময় নেতৃবৃন্দরা বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, বরং মানবজাতির অস্তিত্ব রক্ষার অন্যতম উপাদান। ইসলামে বৃক্ষরোপণের অনেক ফজিলতও রয়েছে । প্রতিটি গাছ যতক্ষণ পর্যন্ত উপকারে আসে, ততক্ষণ তা সদকার মর্যাদা পায়।

নিজস্ব সূত্র থেকে জানা যায়   ভালুকা আশরাফুল উলুম রহমানিয়া কওমি মাদ্রাসা,সীডস্টোর বাজার হযরতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,মেহেরা বাড়ি ইমদাদুল উলুম নূরানী হাফিজী মাদ্রাসা, নলুয়াকুড়ি পশ্চিম পাড়া বায়তুত তাকওয়া জামে মসজিদ,আওলাতলী পুরাতন জামে মসজিদ, পূর্ব ভালুকা বাইতুল ইবাদা জামে মসজিদ সমূহে গাছ রোপণ করে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *