বীকন প্রোডাকশনের প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত

মোঃ কাউছার খান 

বার্তা সম্পাদক: ময়মনসিংহের ভালুকায় অবস্থিত এশিয়া মহাদেশের অন্যতম ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি’র প্রতি বছরের মতো এবারও বীকন প্রোডাকশনের আয়োজনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫।

আজ, ৮ আগস্ট শুক্রবার, প্রাণবন্ত পরিবেশে ভালুকা সরকারি কলেজ মাঠে মুখোমুখি হয় বিবাহিত বনাম অবিবাহিত দুই শক্তিশালী দল। উত্তেজনা, কৌশল আর হাস্যরস মিলিয়ে জমজমাট হয়ে ওঠে ম্যাচটি। নির্ধারিত সময় শেষে রেফারি মোল্লা মনি বাঁশি বাজিয়ে খেলার শেষ ঘোষণা দেন।

বীকন প্রোডাকশন ম্যানেজার রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় খেলাটি উদ্ভাবন সমাজসেবক আব্দুল মতিন। প্রীতি এই ফুটবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা সরকারি কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, প্রভাষক হাদিসুর রহমান খান, প্রফেসর জাহিদুল ইসলাম সুবিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুস ছাত্তার, আমিনুল, জীবন, নোমান, সৌরভ, হেলাল, শফিকুল ইসলাম শফিক, আব্দুর রাজ্জাক, ইউসুফ আলী, দ্বীন ইসলাম, পারভেজ মোশারফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফার্মাসিউটিক্যালস পিএলসির এইচআর এর সম্মানীত সদস্যবৃন্দ, এক্সিকিউটিভ অফিসারবৃন্দ, প্রোডাকশন সুপারভাইজার, এবং শ্রমিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *